1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পূজা আয়োজনে সিটি কর্পোরেশন সামর্থ অনুযায়ী পাশে থাকবে: প্রশাসক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস!

পূজা আয়োজনে সিটি কর্পোরেশন সামর্থ অনুযায়ী পাশে থাকবে: প্রশাসক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপকে আর্থিক উপহার হিসেবে ৭ হাজার ৫’শ টাকা প্রদান করা হয়েছে। এবছর মোট ৫২টি পূজা মণ্ডপে এই আর্থিক অনুদান দেওয়া হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগর ভবনের ৫ম তলার সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ পূজা আয়োজকদের হাতে চেক তুলে দেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পূজা আয়োজকরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ বলেন, “পূজা আয়োজনে সিটি কর্পোরেশন সামর্থ অনুযায়ী আপনাদের পাশে থাকবে। আগামীতে এই উপহারের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে।”

তিনি আরও বলেন, পূজা মণ্ডপের আশপাশের ছোটখাট ভাঙা রাস্তা বা ড্রেন দ্রুত মেরামত করা হবে এবং ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট