1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবোন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর থানার মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এম. এ. সাইদ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রনি (৪০) ও ফতুল্লার নসিংপুর এলাকার মৃত নাসিরের ছেলে বশির। রায় ঘোষণার সময়ে আদালতে তারা অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০১৩ সালের ৪ মে নারায়ণগঞ্জ সদর থানর গোগনগর মসিনাবন্দ জামে মসজিদের উত্তর পার্শ্বে ফেনসিডিল বেচাকেনার সময়ে আসামীদের ১৫৬ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হলে আদালত বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট