1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার শফিক মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মো. কুদ্দুসের ছেলে। সোমবার রাতে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে সোনারগাঁ পুরাতন বাজারের করিম খানের ভাড়া বাসায় স্ত্রী সখিনা বেগমকে (৩৮) গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন শফিক। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন (৪৮) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারের পর শফিক মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট