1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টিকটকে প্রেম অত:পর চাঁদপুর থেকে ডেকে এনে নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২ নবজাতককে ফেলার চেষ্টা: অভাবী ঘরের শিশুটির ‘দায়িত্ব’ নিলেন দম্পতি এবার অপকর্ম ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে কুত্তা দীলিপ! সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সোনারগাঁয়ে এনসিপিতে যোগ দিলেন গণ পরিষদের নেতৃবৃন্দ বন্দরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই লম্পট গ্রেফতার সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার : রহস্য ঘিরে চাঞ্চল্য প্রয়োজনে বৈষম্যের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে উঠবে-মাও.জব্বার

সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় প্রায় ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার সদস্যরা কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি ট্রাক তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৬০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। তবে ট্রাকচালক ও সহকারীদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চিংড়ি রেণুর বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট