1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর ইয়াবা ও বিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী নাসির গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় থানার গেইটেই “দালাল শহিদের” ভয়ঙ্কর প্রতারণা র‍্যাব-১১’র অভিযানে সোনারগাঁয়ে বিপুল মাদকসহ আটক ২, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার টিকটকে প্রেম অত:পর চাঁদপুর থেকে ডেকে এনে নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২ নবজাতককে ফেলার চেষ্টা: অভাবী ঘরের শিশুটির ‘দায়িত্ব’ নিলেন দম্পতি এবার অপকর্ম ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে কুত্তা দীলিপ! সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সোনারগাঁয়ে এনসিপিতে যোগ দিলেন গণ পরিষদের নেতৃবৃন্দ বন্দরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই লম্পট গ্রেফতার

বন্দর ইয়াবা ও বিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী নাসির গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকাসহ নাসির (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নাসির বন্দর উপজেলার মিনারবাড়ী ডুমুরতলা এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিনারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নাসিরকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নং- ২৩(৯)২৫)। ওইদিনই গ্রেপ্তারকৃত নাসিরকে আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, নাসির দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট