1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া। এ সময় তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেন তিনি। সভা শেষে মো. আইয়ুব ভূঁইয়াকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া বলেন, “সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। বিগত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান কমিটি এ বিষয়ে কাজ করছে। দেশের সকল জেলা পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকরা আগামীতে জাতীয় প্রেস ক্লাব ব্যবহার করার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর দেশের বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজ খবর নিয়েছি। আমরা সাংবাদিকরা কোনো দল বা মতের নই বরং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক ও কলামিস্ট মীর আব্দুল আলিম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়। প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, হাসান আরিফ, আমির হুসাইন স্মিথ ও হাসান উল রাকিব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট