1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), একই এলাকার লালমোহন লালের ছেলে রিপন (৩০) এবং মো. শহীদের ছেলে জয় (২৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট