1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টিকটকে প্রেম অত:পর চাঁদপুর থেকে ডেকে এনে নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২ নবজাতককে ফেলার চেষ্টা: অভাবী ঘরের শিশুটির ‘দায়িত্ব’ নিলেন দম্পতি এবার অপকর্ম ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে কুত্তা দীলিপ! সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সোনারগাঁয়ে এনসিপিতে যোগ দিলেন গণ পরিষদের নেতৃবৃন্দ বন্দরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই লম্পট গ্রেফতার সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার : রহস্য ঘিরে চাঞ্চল্য প্রয়োজনে বৈষম্যের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে উঠবে-মাও.জব্বার

সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেবযানী কর, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাহা জাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত শরীফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশীল দাস, ফতুল্লা শাখার সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি শিশির বোস অমল প্রমূখ।

এছাড়াও সভায় সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে প্রধান, জনপ্রতিনিধি, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট