1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে এক পুরুষ ও এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দু’জনই আত্মহত্যা করেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

নিহতরা হলেন: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের প্রয়াত লেদু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (২৬) এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ফারুক মিয়ার কন্যা আফসানা বিথী (৩১)।

পুলিশ জানিয়েছে, আব্দুর রহিম সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

ওসি শাহীনূর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে একই রাতে গোদনাইল সৈয়দপাড়া এলাকা থেকে আফসানা বিথীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন।

উভয় ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট