1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মুড়াপাড়া ইউনিয়নের আরশু মিয়ার ছেলে রাসেল (৩২), ব্রাহ্মণগাঁওয়ের মনির হোসেনের ছেলে রাজন মিয়া (৩০) ও শাওন মিয়া (২৮)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে রাসেল, রাজন ও শাওন নামে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তলের গুলি, একটি শর্টগানের গুলি, ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট