1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

নারায়ণগঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের করেন মহিলা দলের নেতাকর্মীরা।

এসময় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি দল সংগঠন হওয়ার ৭ দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। মহিলা দলে যারা কাজ করতেছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। দেশের জনগণের অর্ধেক হলো নারী ভোটার। তাই উন্নয়নমূলক কাজে তাদের অবদানটা বেশি বিবেচনা করে এদের ঘরে বসে না থেকে রাজনৈতিক মহিলা সংগঠনে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। সেই থেকে জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছেন এবং তাদের সুনাম অক্ষুন্ন রয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। যে সমস্ত নেতাকর্মী মাঠে কাজ করতেছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদেরকে স্বাগত জানান এবং বাকি যারা আছেন তাদের মাঠে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট