1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণ: স্বামীর পর স্ত্রীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণ: স্বামীর পর স্ত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী মানব চৌধুরীর পর এবার মারা গেছেন তার স্ত্রী বাচা চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে মারা যান মানব চৌধুরী।

নিহত বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। স্বামীকে নিয়ে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায় থাকতেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘বাচা চৌধুরীর শরীরে প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তাদের তিন মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে- তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই বাসায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে এবং তাদের তিন মেয়ে এখনো চিকিৎসাধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট