1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

অপারেশন ডেভিল হান্ট : বন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাহাজ্জদ ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তাহাজ্জদ ইসলাম বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫নং মামলায় রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত স্বেচ্ছাসেবক লীগের নেতা তাহাজ্জদসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসররা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত আশিক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট