1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলার সাবদী বাজার সংলগ্ন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান আনিস।

সাবদী রক্ষাকালী মন্দিরের সভাপতি লিটন ঘোষের সভাপতিত্ব ও বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা সহ-প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক সম্পাদক অভিরাজ সেন সজল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিনহাজ মিঠু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল প্রধান।

সভায় পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা, আলোকসজ্জা, মণ্ডপ সাজসজ্জা, ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালনের দিকগুলো নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে হবে।

এসময় বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এছাড়া পূজাকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রান্তিক ঘোষাল, সুমিত দাস, পার্থসারথি, অরুণ ঘোষ, দিলীপ দাস, বিক্রম দাসসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট