1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে মাদকসহ সাগর আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে মাদকসহ সাগর আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) সকালে মিজমিজি সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন সাগর (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক লিটন সাগর বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মিজমিজি সাহেবপাড়া এলাকায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. বজলুর রহমানের নেতৃত্বে ভোরে মৌচাক স্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ৬টার দিকে মাদক ব্যবসার উদ্দেশ্যে লিটন সাগর অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তল্লাশিতে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা এবং আরেকটি পলিথিনে রাখা ৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লিটন সাগর দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশ এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক বিক্রি করে আসছিল। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার বিষয়টি স্বীকার করেছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট