1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এনআর গার্মেন্টসের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ নারী শ্রমিকের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনআর গার্মেন্টসের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ নারী শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর একটি গার্মেন্ট কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে শাবনাজ আক্তার (২০) নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এনআর গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

নিহত শাবনাজ আক্তার ময়মনসিংহ সদরের মো. আব্দুল বারেক মিয়ার মেয়ে। তিনি ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজারে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাবনাজ কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন। শব্দ শুনে নিরাপত্তা কর্মীরা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের সহায়তায় খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল বলেন, “আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের অভিভাবকরা আসতেছেন। তাদের সঙ্গে কথা বলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট