1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আওয়ামী লীগ নেতা জয়নাল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে আওয়ামী লীগ নেতা জয়নাল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত জয়নাল মুন্সিগঞ্জ জেলার সদর থানার সিপাহীপাড়া এলাকার মৃত কাদির সরদারের ছেলে ও বন্দর থানার ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল প্রধানের জামাতা। দীর্ঘদিন ধরে তিনি তার পরিবার নিয়ে বন্দর চিতাশাল এলাকায় বসবাস করছিলেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪নং মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বন্দর থানার চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১২০ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট