1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাপা নেতা ও তার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

জাপা নেতা ও তার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় পার্টির নেতা গিয়াস উদ্দিন চৌধুরী ও তার ছেলে রিয়াজ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে নগরীর ১৮ নম্বর ওয়ার্ড শহীদনগর ডিয়ার কড়ইতলা বিক্রমপুর সোসাইটির অন্তর্ভুক্ত এলাকার ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, মুন্সীগঞ্জ জেলার পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ মুসলিম ও হিন্দু পরিবার যৌথভাবে ‘বিক্রমপুর সোসাইটি’ গড়ে তোলে। এ জমির রেজিস্ট্রি পাওয়ার নেওয়ার পর পরিবারগুলো নিজ নিজ প্লটে বসবাস ও নির্মাণকাজ চালিয়ে আসছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ জুলাই বিকেলে স্থানীয় প্রভাবশালী গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রিয়াজ উদ্দিন চৌধুরী ২০-২৫ জন সহযোগী নিয়ে বিক্রমপুর সোসাইটিতে প্রবেশ করেন। তিনি ভুক্তভোগীদের কাছে ২ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি সোসাইটির বিভিন্ন প্লটে জোরপূর্বক ‘বায়নাপত্রের সাইনবোর্ড’ ঝুলিয়ে দেন, অফিসে তালা মেরে দেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, এ ঘটনায় তারা ইতোমধ্যে নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) অফিসেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

তারা দাবি জানান— বিক্রমপুর সোসাইটির জমিতে অবৈধভাবে টাঙানো সাইনবোর্ড অপসারণ, চাঁদাবাজি ও হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা, সকল জমি মালিকের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট