1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ

চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পঞ্চবটি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফোরামের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, “সংস্কারের নামে বছরের পর বছর কালক্ষেপণ চলছে। জাতীয় রাজনীতির মতোই রাস্তা সংস্কারের ক্ষেত্রেও আজ করবো, কাল করবো—এমন অজুহাতে মানুষকে কষ্টে রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “চাষাড়া যেতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। এই ভোগান্তির দায় কে নেবে? আগামী এক সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি দেখা না গেলে হাজার হাজার মানুষ নিয়ে আমরা রাজপথে নামবো।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, নাসির উদ্দিন খোকন, আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।

মানববন্ধন শেষে ঘোষণা দেওয়া হয়- আগামীকাল (২৬ আগস্ট) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট