1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার নারীসহ দুইজন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ রূপগঞ্জে বিধবার বাড়িতে অগ্নিকান্ডে দগ্ধ ছেলের মৃত্যু শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সোনারগাঁয়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার নারীসহ দুইজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার আশারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার সামনে এ অভিযান চালানো হয়।

সোনারগাঁও থানার এসআই রতন বৈরাগী সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে থামানোর সিগন্যাল দিলে চালক মোটরসাইকেল থামিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ পুরুষ ও মহিলা ফোর্সের সহায়তায় মোটরসাইকেলে থাকা দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো— চট্টগ্রামের আনোয়ারা থানার জুইদন্ডী গ্রামের আ. হামিদের ছেলে আ. মান্নান (৩২), এবং একই এলাকার মো. ইউসুফের স্ত্রী রিয়া মনি (২৫)।

পরে তাদের হেফাজত থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট