1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ছাত্রদলের সাবেক নেতাকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা, আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লায় ছাত্রদলের সাবেক নেতাকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা, আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টা রোধ করার ঘটনায় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুনকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার মূল আসামি নুর ইসলাম (৪৮) কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গ্রেফতার করেছে।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৫ আগস্ট) বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলামকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আইজ্জার ছেলে।

মামলার বরাতে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) রাতের দিকে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় কবির মাস্টারের ভাড়া বাড়িতে মফিজ (৪০) নামের এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে এক নারীর ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে আরাফাত মামুন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় মফিজ ও সহযোগীরা তাকে মারধর করে চারতলার ছাদ থেকে নিচে ফেলে, গুরুতর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ভুক্তভোগী ওই নারী ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় নুর ইসলামকে ৩নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃত নুর ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট