1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার এবং বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) এক শোকবার্তায় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াতদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তারা উল্লেখ করেন, খ্যাতিমান এই সাংবাদিকগণ সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতা পেশায় বহু মানুষের জন্য তারা ছিলেন অনুসরণীয় ব্যক্তিত্ব। তাঁদের মৃত্যুতে দেশের গণমাধ্যমে এক অপূরণীয় ক্ষতি ঘটেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট