1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাস ভাড়া বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে বাস মালিকদের সংবাদ সম্মেলন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ রূপগঞ্জে বিধবার বাড়িতে অগ্নিকান্ডে দগ্ধ ছেলের মৃত্যু শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে বাস মালিকদের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, “পরিবহনের ক্ষেত্রে ৫১ সিটের ভাড়া নিয়ম অনুযায়ী ৬১.৩৬ পয়সা আমরা প্রাপ্য। কিন্তু গত ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, নাগরিক কমিটি, যাত্রী অধিকার ফোরামের উপস্থিতিতে আমাদের প্রাপ্য ভাড়া কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি।”

তিনি আরও বলেন, “২১ আগস্ট জেলা প্রশাসকের সম্মানের কথা চিন্তা করে আমরা ৫৫ টাকা ভাড়া নিই। এরপর ২২ আগস্ট জেলা প্রশাসক কোন পূর্ব নোটিশ ছাড়াই অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করেন। আমরা তার সম্মানার্থে তাৎক্ষণিক আবারও ৫০ টাকা ভাড়া চালু করি।”

রওশন আলী সরকার আশা প্রকাশ করেন, “গত বছর ৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। আমাদের দাবি যৌক্তিক। তাই জেলা প্রশাসক পুনরায় সভার মাধ্যমে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন বলে আমরা আশা করছি।”

সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট