1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভাস  বিশ্বাস (৪০) ও দুই নারীসহ তিনজন আহত হয়েছে। 

বুধবার(২০ আগষ্ট)  দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের পক্ষে সুভাষ বিশ্বাস (৪০)বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের শুভাষ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা প্রাচীন নিয়ে একই এলাকার নবী হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। 

তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে শুভাস বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বিবাদী নবী হোসেনের ভাতিজার হাতে ধরিয়া বাবু কেমন আছো জিজ্ঞেস করিলে বিবাদী নবী হোসেন এসে শুভাসকে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে নবী হোসেন উপর্যুপরি চর, থাপ্পর, মারতে থাকে শুভাসকে। এসময় নবীর ছেলে ইমন ও তানভীর এসে বাঁশ দিয়ে এলোপাথারী পিটিয়া আহত করে শুভাসকে, পরে তার ডাক চিৎকারে সুভাষ এর মা ও সুভাষের ছোট ভাইয়ের বউ এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি পিটিয়ে আহত করা হয়। এসময় নবী হোসেন সুভাষকে বাঁশ দিয়ে নাকের মধ্যে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শুভাস। শুভাস মাটিতে লুটিয়ে পড়লে নবী ও তার ছেলেরা দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। পরে তার পরিবার ও আশপাশের লোকজন শুভাসকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

 

এ ঘটনা জানতে বিবাদী নবী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। 

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান, সীমানা প্রাচীর নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট