1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ফতুল্লায় রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশি সেজে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ভূঁইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে বাংলাদেশি পাসপোর্ট তৈরির জন্য ওই কার্যালয়ে আসেন আরিয়ান। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় কর্মকর্তারা তার পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার কাছে আবেদনপত্র, বিভিন্ন নথি এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিলের কপি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দালালের মাধ্যমে রোহিঙ্গা তরুণ বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এ কাজে জড়িত, কারা কাগজপত্র জোগাড় করে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট