1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়ার আরবি নিটওয়্যারের শ্রমিকরা।

সোমবার (১৮ আগস্ট) সকালে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের প্রতিনিধি দল ও মালিকপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসেছেন।

শ্রমিকরা বলেন, প্রায় ৫ শতাধিক শ্রমিকের ১ মাসের বেতন পরিশোধ না করে মিথ্যা অভিযোগে কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

প্রতিবাদে তারা সকালে কারখানার সামনে জড়ো হন। কিছুক্ষন প্রতিষ্ঠানের সামনে অবস্থানের পর শতাধিক শ্রমিক অবস্থান নেন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি লোহা মার্কেটের সামনে। সেখানে অবস্থানের পর সেনা সদস্যদের অনুরোধে তারা স্থান ত্যাগ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।

প্রতিষ্ঠানটির শ্রমিকদের দাবি, তারা বিগত সময়ে বেতন সময়মতো পাননি। প্রতি মাসের বেতন একাধিকবার ভেঙ্গে ভেঙ্গে কিস্তিতে দেওয়া হতো। এছাড়াও গত মাসের বেতন এবং ছুটির ভাতা তাদের এখনো পরিশোধ করা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট