1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী কারাগারে - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন তাকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সিআইডি পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করে। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, মামলার তদন্তের অংশ হিসেবে আদালত ভার্চুয়াল শুনানিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে।

রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট