যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ জুরান আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে সোনারগাঁ থানার এসআই (নিরস্ত্র) পঙ্কজ কুমার আচার্য সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত জুরান আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নগদা শিমলা ইউনিয়নের রামপুর চৈতিলা এলাকার রাজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে চট্ট. মেট্রো ব-১৪-৮৭৪ নম্বরের যাত্রীবাহী পরিবহনে তল্লাশির সময় জুরান আলী গাঁজাসহ বাস থেকে নেমে দৌড় দিলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত