1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পলিথিনবিরোধী অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ফতুল্লায় পলিথিনবিরোধী অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, প্রদর্শন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান এবং সায়মা রাইয়ান। সহযোগিতা করেন জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং ১৫(৪)(খ) ধারায় অভিযুক্ত চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে এস এম মাজিদ মিনি সুপার শপ থেকে ৩০০ গ্রাম পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা, জাহানারা স্টোর থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,৫০০ টাকা জরিমানা, মায়ের দোয়া স্টোর-১ থেকে ১.২ কেজি পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা, মায়ের দোয়া স্টোর-২ থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিনের বিপণন ও ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট