1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন নারায়ণগঞ্জের জিসান ও রাব্বি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন নারায়ণগঞ্জের জিসান ও রাব্বি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের দুই উদীয়মান ক্রিকেটার জিসান আলম ও মাহফুজুর রহমান রাব্বি। অস্ট্রেলিয়া সফরের চারদিনের ম্যাচ ও টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে তাদের। ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান।

জিসান ও রাব্বি দুজনই ক্লেমন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির ছাত্র এবং বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দলের খেলোয়াড় ছিলেন। তাদের শৈশব ও ক্রীড়াজীবনের শুরুটা নারায়ণগঞ্জ থেকেই।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি (এনটি) ক্রিকেট আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে ১১টি দল। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও অংশ নিচ্ছে পাকিস্তান শাহীন্স, নেপাল জাতীয় দল এবং বিগ ব্যাশ লিগের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দল।

উল্লেখ্য, জিসান আলম ও মাহফুজুর রহমান রাব্বি ২০২৩ সালের যুব এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন। সেই সময় থেকেই তারা জাতীয় পর্যায়ে পরিচিত মুখ হয়ে ওঠেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট