1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সদর উপজেলার ইউএনও বদলি, নতুন ইউএনও তাছলিমা শিরিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সদর উপজেলার ইউএনও বদলি, নতুন ইউএনও তাছলিমা শিরিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করেছে সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়। এরপর ৩০ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট দেশের প্রশাসনে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউএনও হিসেবে গত বছরের ১১ সেপ্টেম্বর যোগদান করেন জাফর সাদিক চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট