1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁচপুরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

কাঁচপুরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী কাউছারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে র আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাউছার আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে শাশুড়ি রাশিদা বেগম ও ছেলে ইমদাদুল হক কাঁচপুরে মেয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই দিন বিকেলে ইমদাদুল বাইরে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শাশুড়ি মেয়ের পক্ষ নেওয়ায় কাউছার ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে প্রথমে স্ত্রী লাভলী বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মেয়েকে বাঁচাতে ছুটে আসা শাশুড়ি রাশিদাকেও একইভাবে কুপিয়ে হত্যা করে সে।

এলাকাবাসী ঘটনার সময় কাউছারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। নিহত লাভলীর ভাই ইমদাদুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট