যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার আজমেরীবাগ মর্ডান গার্মেন্টস এর সামনে থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল ১৬ (জুলাই) বুধবার সকালে গাড়ীর নকল চাবি তৈরী করে প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায়। এঘটনায় গাড়ীর চালক মোয়াজ্জম হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মোয়াজ্জম হোসেন জানান, বাহাউদ্দিন বাবুল ওরফে বাবু'র মালিকানা প্রাইভেট কার ঢাকা মেট্রো-১৩-০৫৭১, যাহার চেসিস নং JTDBW2IE-200005584, ইঞ্জিন নং 2NZ 1595686, গাড়িটি বুধবার সকাল ৮টার দিকে ফতুল্লার আজমেরীবাগ মর্ডান গার্মেন্টস এর সংলগ্ন নূর কমপ্লেক্স এর সামনে অবস্থিত একটি মসজিদের মাঠে প্রাইভেটকারটি রেখে ব্যাক্তিগত কাজে দূরে গেলে অজ্ঞাত চোরের দল প্রাইভেটকারটির নকল চাবি দিয়ে প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায়।
এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য লোকদের অবহিতসহ অনেক খোঁজাখুজির পরেও কোন সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার (ওসি) শরীফুল ইসলাম বলেন, প্রাইভেটকার চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এসআই রফিককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চোরাইকৃত প্রাইভেটকার উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে চোরাইকৃত প্রাইভেটকার উদ্ধারসহ চোরদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত