1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নগর ভবনকে ধূমপান মুক্ত ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নগর ভবনকে ধূমপান মুক্ত ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অধূমপায়ীদের সুরক্ষায় ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কার্যালয় নগরভবনকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে নারী মৈত্রীর আয়োজনে “ধূমপানমুক্ত ঘোষণা ও টেকসই তামাক নিয়ন্ত্রণ উদ্যোগ গ্রহণ” শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন কর্তৃপক্ষ।

নাসিক প্রশাসক এএইচএম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ধূমপানের ক্ষতি শুধু ধূমপায়ীর নয়, অধূমপায়ীর জন্যও সমান ঝুঁকিপূর্ণ। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষায় ধূমপানমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।”

প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। কর্মস্থলকে ধূমপানমুক্ত করে শুধু কর্মীদের নয়, আগত সেবাগ্রহীতাদেরও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।”

সভাপতিত্ব করেন নারী মৈত্রীর তামাকবিরোধী মায়েদের ফোরামের আহ্বায়ক অধ্যাপক শিবানী ভট্টাচার্য। তিনি বলেন, “এই উদ্যোগ একটি সামাজিক পরিবর্তনের সূচনা। এটি শুধু একটি অফিসকে নয়, পুরো শহরকে প্রভাবিত করবে।”

অনুষ্ঠানে নারী মৈত্রী টোব্যাকো কন্ট্রোল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী নাসরিন আক্তার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তামাকের ভয়াবহতা তুলে ধরেন। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং স্থানীয় সরকার পর্যায়ে বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার কথা বলেন। সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে বেশ কয়েকটি সুপারিশও পেশ করেন।

সিটি কর্পোরেশন জানিয়েছে, এ উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে নগরীর অন্যান্য ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসকেও ধূমপানমুক্ত কর্মপরিবেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নাসিক সচিব মো. নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন এবং নারী মৈত্রীর নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট