1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার গহরদী ও মানিকপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, চৈতনকান্দা গ্রামের মো. শোনাই মুন্সির ছেলে মো. সামসুল আলম (৪৫) এবং গহরদী গ্রামের মো. শাহজালালের মেয়ে মাহফুজা আক্তার (৩৩)।

যৌথ বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে চৈতনকান্দা এলাকায় অভিযান চালিয়ে মো. সামসুল আলমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা, তিনটি বাটন ফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

এরপর মাহফুজা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা, নগদ ১ হাজার টাকা, তিনটি বাটন ফোন, চারটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃতদের এবং জব্দকৃত আলামত আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট