1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্ররা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে: শিক্ষা উপদেষ্টা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ছাত্ররা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে: শিক্ষা উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় আমদের এসেছে। বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে, আমাদের প্রযুক্তি শিক্ষতে হবে। বিজ্ঞান শিক্ষতে হবে।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা এবং ভোকেশনাল স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। তারা নিজেরাই সেটা মনে করেন। তারা তো তাদের মূল লক্ষ্য পালন করবেনই এবং রাষ্ট্রও চায় তারা যেন কোয়ালিটি কারিগরি দক্ষতা গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য এ সরকারের বড় রকমের প্রয়াস রয়েছে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই। কিন্তু তার পরেও কারিগরি শিক্ষার উপর আগের থেকে এখন আমদের অনেক জোর দিতে হবে। সে দিক থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। সে কারণে বেশ কিছু কার্যকরী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের সময় শেষ হওয়ার আগেই আমরা চাই কিছু কিছু কাজ করে দেবো।

জুলাই আন্দোলন নিয়ে এই উপদেষ্টা বলেন, জুলাই মাসেই বড় রকমের আন্দোলন হয়েছিল। ছাত্রদের আন্দোলনে শ্রমিকরা যোগ দিয়েছিলেন। সেখানে ছাত্রদের মা-বাবারা, বিশেষ করে মায়েরা সেখানে যোগ দিয়েছিলেন। শিক্ষকরা সেখানে সর্মথন জুগিয়েছিলেন। সমগ্র জাতি এই ছাত্র-ছাত্রীদের পেছনে এসে দাড়িয়েছিলেন।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, আমরা যারা নাগরিক হিসেবে ছিলাম আমরা ভুলে যেতে চাচ্ছিলাম, আমদের নাগরিক কোনো অধিকার আছে? আমরা প্রজাতে পরিণত হয়েছিলাম! এই ছাত্ররা জুলাইয়ে সেই ব্যবস্থা থেকে আমাদের মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে। দেশকে গড়ে তোলার জন্য আমাদের হাতে অল্প সময়ের জন্য দায়িত্ব এসেছে। আমরা আশা করি, পরবর্তীতে যারা আসবে সমাজকে ঢেলে সাজানোর জনগণের যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করবে। শিক্ষা বঞ্চিত জনগণকে সু-শিক্ষার আলোতে আলোকিত করবে।

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে তিনি বলেন, যেই শিক্ষা তাদের (শিক্ষার্থীদের) ভেতরের যে গুণাবলীকে স্ফুরণ ঘটানোর জন্য একটা ব্যবস্থা তৈরি করে দেবে। যেই শিক্ষা তাদের কর্ম দক্ষতাকে বাড়াবে। যেই শিক্ষা তাদের নৈতিক এবং মানবিক হতে সাহায্য করবে সেই শিক্ষা শুরু যেন আমরা করে দিতে পারি।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট