1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

শহরে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কারবালার শোক স্মরণে নারায়ণগঞ্জ শহরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বিকালে শহরের টানবাজার এলাকার র‌্যালী বাগান থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন, ইয়া হোসেন’, ‘ইয়া আলী, ইয়া আলী’ বলে শোক প্রকাশ করেন। মাথায় কালো কাপড় ও হাতে লাল পতাকা ধারণ করে কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উত্তর র‌্যালী বাগান পঞ্চায়েত কমিটির পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জেকি বলেন, “প্রতি বছরের মতো এবারও কোরআন খতম ও মিলাদের মাধ্যমে তাজিয়া মিছিল শুরু হয়। আমরা ঈমাম হোসেনের স্মরণে এই কর্মসূচি পালন করি এবং সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনা করি।”

মিছিল অংশগ্রহণকারী মোহাম্মদ পিংকু বলেন, “কারবালার স্মৃতি স্মরণে এসেছি। সমাজে যেন হক আদায় হয় এবং মানুষ সত্যের পথে থাকে—এই প্রত্যাশায় অংশ নিয়েছি।”

তরিকুল ইসলাম জুয়েল বলেন, “ঈমাম হোসেনের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাঁকে স্মরণ করতেই এই সৃতিচারণ।”

তাজিয়া মিছিলটি কালীর বাজার, নবাব সিরাজউদ্দৌলা, সলিমুল্লাহ সড়ক ও শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে মন্ডলপাড়া ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, হিজরি ১০ মহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ঈমাম হোসেন শহীদ হন। এই দিনটি মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট