1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়….

নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। ঘটনার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী ইমরান হোসেন।

রোববার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিজলী আক্তার আমেনা (৩০) কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।

ইমরানের সাথো বিজলীর এটা দ্বিতীয় বিয়ে। তাদের প্রেমের সম্পর্কের পর ৯ মাস আগে তাদের দুজনের বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগিনার সঙ্গে কথা বলছিল বিজলী। এসময় ইন্টারনেটের ডাটা (মেগাবাইট) নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ইমরান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গৃহবধূ বিজলী আক্তার আমেনাকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট