1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না: শারমিন মুরশীদ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না: শারমিন মুরশীদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শহীদ হওয়া নারীদের স্মৃতিপট থেকে হারিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ, শিশু ও নারী বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশীদ।

তিনি বলেছেন, আমি এগারো জন শহীদ মেয়ের ওপর গবেষণা করে একটা পাবলিকেশন্স করছি।

আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না।
রোববার (৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়ার বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় উপদেষ্টা এ কথা বলেন।

শারমিন মুরশীদ বলেন, এতটুকু নিশ্চয়তা যেন আমরা দিতে পারি যে (শহীদদের) বাচ্চাগুলো যেন অন্তত লেখাপড়া করতে পারে। তাদের ভবিষ্যতের কথা আমরা ভাবছি।

এটা আমার চাহিদা।
তিনি বলেন, মেয়েদের অনেক বীরত্বগাঁথা রয়েছে।

সেগুলো সামনে আসে না। আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা। পরিবারগুলোতে এই ভাতাকে কেন্দ্র করে নানান জটিলতা হয়। আমরা এগুলোতে নজর দিচ্ছি। রাষ্ট্রের পরিষ্কার ভাবনা আছে। শহীদের শিশুদের আমরা প্রাধান্য দিতে চাই। পরিবার-পরিজনের মধ্যে যারা হকদার তাদেরও আমরা ভুলতে চাই না। আমাদের প্রশাসন খুব সুন্দরভাবে কাজটি করছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ শিশু রিয়া গোপের নয়ামাটি এলাকার বাসায় গিয়ে তার স্বজনদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, আমরা পুরো মাসটিকে উৎসর্গ করেছি এই জুলাই আন্দোলনের ওপরে। যারা চলে গেছে তাদের পরিবারে গিয়ে এটা বলা যে আমরা তোমাদের ভুলিনি এবং তোমাদের ভুলবো না। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হলো সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চ করবে, এদেশের মানুষও তাদের স্মরণে রাখবে। এটা যেন আমাদের মননে থাকে বয়ানে থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট