1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই শহীদদের স্মরণে সিদ্ধিরগঞ্জে জামায়াতের খাবার বিতরণ কর্মসূচি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

জুলাই শহীদদের স্মরণে সিদ্ধিরগঞ্জে জামায়াতের খাবার বিতরণ কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সানারপাড় দারুল উলুম ইয়াতিমখানায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “আজ আমরা সেই সাহসী শহীদদের স্মরণ করছি, যারা সমাজে ন্যায়, সমতা ও মানবিক মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্ত শুধু রাজপথে ঝরেনি, বরং তা আমাদের জাতীয় চেতনায় স্থায়ীভাবে গেঁথে গেছে। তাঁরা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, বৈষম্যের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠ।”

তিনি আরও বলেন, “তাঁরা দেখিয়ে দিয়েছেন—শুধু ভাষণ নয়, প্রয়োজনে জীবন দিয়েও ন্যায়ের পথ রক্ষা করতে হয়।”

মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন— হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও কারা নির্যাতিত বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি বশিরুল্লাহ, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা বশিরুল হক ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমির মাওলানা মোস্তফা কামাল, উত্তর থানা সেক্রেটারি মাহবুব আলম, পশ্চিম থানা সেক্রেটারি হাবিবুর রহমান, জামায়াত নেতা কাজী মতিউর রহমান মাসুম ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট