1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছয় দফা দাবিতে বন্দরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ছয় দফা দাবিতে বন্দরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন—বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বন্দর উপজেলা কমিটির সভাপতি মো. আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির, সাংগঠনিক সম্পাদক উম্মে রুম্মান রিক্তা, রোকসানা আক্তার, খালিদ হোসেন মোল্লা, রাজিবুল হক, ও আয়েশা সিদ্দীকি প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিনের বৈষম্যের অবসান ও তৃণমূল স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে ছয় দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

দাবিগুলো হলো: ১. নির্বাহী আদেশে বিধি সংশোধন করে স্নাতক শিক্ষাগত যোগ্যতায় ১৪তম গ্রেড প্রদান। ২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় ১১তম গ্রেডে উন্নীতকরণ। ৩. পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। ৪. টাইম স্কেল ও উচ্চতর গ্রেড বেতন স্কেলের সঙ্গে সংযুক্ত করা। ৫. পূর্বে ডিপ্লোমা সম্পন্নকারী ইন-সার্ভিস স্বাস্থ্য সহকারীদের সরাসরি ১১তম গ্রেড প্রদান। ৬. স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি।

বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট