1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে জামায়াত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে জামায়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কারোডের হাকিম আলী রেডিমেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান জামায়াত নেতারা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমীর মাহাবুবুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জামায়াত নেতারা বলেন, “ব্যবসায়ীদের এই ধরণের ক্ষতি পুষিয়ে নেওয়া অত্যন্ত কঠিন। এটা কেবল আল্লাহর সাহায্যেই সম্ভব।” মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবে এই দুঃসময়ে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট