1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে জাকারিয়া আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার আব্দুস ছবুর তপাদারের ছেলে।
লিয়াকত আলী বলেন, জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় নানা অপরাধে জড়িত ছিল। যদিও তিনি পুলিশের কোনো ইউনিটেই কখনও কর্মরত ছিলেন না।

ওসি আরও বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে জাকারিয়া বিয়ে করেন। তার স্ত্রী তার ভুয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তাকে নজরদারিতে রাখে। তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ‘জাকির আহমেদ চৌধুরী’ নামে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদবির একটি ভুয়া আইডি কার্ড এবং পুলিশের টুপি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানায় গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে তিনটি মামলা আছে জানিয়ে ওসি লিয়াকত আলী বলেন, দেশের অন্যান্য থানায় তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট