1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবকে নোটিশ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবকে নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন ভূইয়া নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় এবার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব রহমান-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাছে লিখিত জবাব জমা দিতে হবে।

নোটিশে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে এখনো মাহাবুব রহমান বা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ জুন বিকালে রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী মামুন ভূইয়া। পরে তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় জাহিদুল ইসলাম বাবুর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। জাহিদুল ইসলাম বাবু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব রহমানের ভাতিজা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট