1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে মেথর পট্টিতে যৌথ বাহিনীর অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ২ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জে মেথর পট্টিতে যৌথ বাহিনীর অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের টানবাজার হরিজন সিটি কলোনি (মেথরপট্টি) এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন, দেশি-বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা, দেশি-বিদেশি ১১ বোতল মদ, হেরোইন, ১২টি মোবাইল ফোন, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা।

অভিযানে আটক করা হয়: শিবা দাস ওরফে নুরুল ইসলাম (৩৪) ও প্রহল্লাদ লাল (৭০)।

তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অভিযান শেষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব কুমার মণ্ডল সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ অভিযান পরিচালনা করি। অভিযানে বিপুল পরিমাণ মাদক, মাদক বিক্রির টাকা ও অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট