1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দলের জন্য জাকির খানের ত্যাগ রয়েছে-এড.হুমায়ুন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

দলের জন্য জাকির খানের ত্যাগ রয়েছে-এড.হুমায়ুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এই সাক্ষাৎকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, “জাকির খানের জীবনটা ষড়যন্ত্রে কেটেছে। ষড়যন্ত্রের কারণে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। এমনকি পলাতকও থাকতে হয়েছে। আমাদের দলের মধ্যে এত বড় ত্যাগের নজির আর কারও নেই। জাকির জেলে থাকলেও তার অনুসারীরা যে আন্দোলন গড়ে তুলেছিল, তা আমরা বাইরে থেকেও করতে পারিনি। আমরা সব সময় জাকির খানের পাশে আছি এবং থাকব।”

সদ্য কারামুক্ত জাকির খান বলেন, “আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিকরা আমার জন্য অনেক করেছেন। তাদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের কারণেই আমি খালাস পেয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, এপিপি ওমর ফারুক নয়নসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

সাক্ষাৎ শেষে জাকির খানের জন্য দোয়া করা হয় এবং তাকে ফুল ছিটিয়ে বরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট