1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেড় দশক পর ফতুল্লার ডিআইটি মাঠে বিএনপির সমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দেড় দশক পর ফতুল্লার ডিআইটি মাঠে বিএনপির সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দীর্ঘ ১৭ বছর পর নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ দেড় দশক ধরে এই মাঠে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হয়নি। সর্বশেষ ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন। সেটিই ছিলো ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির সর্বশেষ সমাবেশ।

সমাবেশকে ঘিরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। থানার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ সফল করতে নিচ্ছেন নানা প্রস্তুতি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় থাকবেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট