1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
’গ্রিন অ্যান্ড ক্লিন’ কার্যক্রমে ৯ ট্রাক ব্যানার-ফেস্টুন অপসারণ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

’গ্রিন অ্যান্ড ক্লিন’ কার্যক্রমে ৯ ট্রাক ব্যানার-ফেস্টুন অপসারণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করা হয়।

সাইনবোর্ড, ভুইগড়, জালকুড়ি, শিবুমার্কেট ও লিংক রোড এলাকা থেকে ৯ ট্রাক ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ কার্যক্রম নিয়মিত চলবে।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জানিয়েছে, একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন নগরী গড়ে তুলতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর প্রতি অপ্রয়োজনীয় ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট