1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া পানি টাংকি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন আরিফ (৩২), ডালিম (৩৫), এবং বেলাল (৩৫)। অভিযুক্ত আরিফ ও ডালিম ভুক্তভোগীর স্বামীর প্রতিবেশী এবং বেলাল তাদের সহকর্মী।

বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে ইফতারি দেওয়ার কথা বলে আরিফ গৃহবধূর দরজায় নক করে। তিনি দরজা খুলে ইফতারি নেওয়ার পর আবার দরজা বন্ধ করে দেন। পরে ইফতারির পর আরিফ পুনরায় দরজায় নক করলে গৃহবধূ দরজা খুলে দেন। এ সময় তিন মাসের শিশু সন্তানকে কোলে নেওয়ার অজুহাতে আরিফ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

গৃহবধূ চিৎকার শুরু করলে আরিফ তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর শিশুটিকে নিরাপদে ফেরত পেতে হলে গৃহবধূকে অনৈতিক সম্পর্কে জড়ানোর হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ আতঙ্কিত হয়ে তার স্বামীকে ফোন করে বিস্তারিত জানান। পরে তার স্বামী দ্রুত সহকর্মীসহ বাসায় ফিরে এসে আরিফের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয় এর পরপরই অভিযুক্ত আরিফ ডালিম ও বেলাল আরও দশ থেকে বারোজন ব্যক্তিকে ডেকে এনে ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য হুমকি দেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত শাহাদাৎ হোসেন জানিয়েছেন, এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট