1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মো. অয়ন (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ মার্চ) মুন্সিগঞ্জের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. অয়নকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মো. অয়নের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আরও একটি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

ধর্ষণের শিকার নারী পেশায় এক বিয়ে বাড়ির বাবুর্চির সহকারী। গত ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে অসুস্থ বোনকে দেখতে নারায়ণগঞ্জের মদনপুরে “দি বারাকাহ হাসপাতাল”-এ যান। হাসপাতাল থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁ পৌরসভার চিলারবাগ এলাকায় সজীব, হাসান, অয়নসহ ৭-৮ জন তাদের পথরোধ করে।

তারা ওই নারী ও তার দেবরকে জোরপূর্বক একটি পরিত্যক্ত টিনসেড ঘরে নিয়ে যায়, মারধর করে, ১৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং ওই নারীকে গণধর্ষণ করে।

পরবর্তীতে, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট